বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল: মঈন খান

  • সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮.৪৯ এএম
  • ৪৫ জন

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি, বরং পালিয়ে গিয়েছিল বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, দলটি পরবর্তীতেও একাধিকবার পালিয়েছে এবং সর্বশেষ ২০২৪ সালেও একই ঘটনা ঘটেছে।

সোমবার (১ জুন) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা বিএনপির দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভুল ইতিহাস প্রচার করেছে। এছাড়া দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে এবং অর্থ পাচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে মঈন খান বলেন, তিনি দেশের স্বার্থে জীবন উৎসর্গ করেছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সূত্রঃ ইত্তেফাক

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24