রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের একটি বাণিজ্যিক ভবনের তিন তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ছয়তলা ভবনটির পুরোটাই এপেক্সের বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। আগুন লাগার পর রাস্তার একপাশ বন্ধ হয়ে যায়।