বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

  • সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯.১৬ এএম
  • ১৫১ জন
সংগ্রহীত ছবি

জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সোমবার (৯ মার্চ) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল বিপণনে কিছু অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিয়েছে। দেশের বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিকভাবে বেড়ে যাওয়া চাহিদার কারণে অনেক ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা যাচ্ছে না।

এ অবস্থায় জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় প্রধান স্থাপনা, খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপো।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব স্থাপনা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো (কেপিআই) হিসেবে চিহ্নিত। তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

এ পরিপ্রেক্ষিতে উল্লিখিত ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24