বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প

  • সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১.৫৬ এএম
  • ১৩৪ জন
ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে এবং কীভাবে শেষ হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর সঙ্গে যৌথভাবেই নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল–কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই যুদ্ধের সমাপ্তি হবে একটি ‘পারস্পরিক’ সিদ্ধান্তের মাধ্যমে।

তিনি জানান, এ বিষয়ে তার এবং নেতানিয়াহুর মধ্যে নিয়মিত আলোচনা চলছে। সঠিক সময় হলে দুই নেতা পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল—যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরাইল কি এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে? এমন সম্ভাবনাকে সরাসরি নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, তার মনে হয় না এমন পরিস্থিতির প্রয়োজন পড়বে। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুদ্ধ পরিচালনা ও সমাপ্তির বিষয়ে দুই দেশই একই অবস্থানে রয়েছে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি ট্রাম্প। তিনি শুধু বলেন, “দেখা যাক কী হয়।”

তবে এর আগে মোজতবা খামেনির নেতৃত্ব নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি স্পষ্ট ভাষায় বলেন, খামেনির ছেলের এই নেতৃত্ব তার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণ এবং ট্রাম্পের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24