শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

  • সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯.০১ এএম
  • ১৬৪ জন
সংগ্রহীত ছবি

ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যারাকে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংগঠনটি জানায়, সোমবার (৯ মার্চ) সকালে হাইফা শহরের পূর্বে অবস্থিত জিপোরিত সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। পরে সন্ধ্যার দিকে তেল আবিব–এর কাছে তেল হাশোমের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।

হিজবুল্লাহর দাবি, এসব হামলা ইসরাইলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24