মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এমবাপ্পের জোড়া গোলে বার্সার জয়রথ থামাল রিয়াল বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার! দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকেরা সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দুজন আহত দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে ।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

  • সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮.৫৪ এএম
  • ২০৪ জন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Iran International।

প্রতিবেদনে বলা হয়, বিপ্লবী গার্ডের চাপে ইরানের Assembly of Experts মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ৮৬ বছর বয়সী খামেনি টানা ৩৬ বছর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

বার্তাসংস্থা Fars News Agency জানিয়েছে, তাকে ইরানের পবিত্র শহর মাশহাদ-এ সমাহিত করা হবে। খামেনির জন্মও হয়েছিল এই শহরেই।

সেখানে অবস্থিত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

খামেনি মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন—মাশহাদের ইমাম রেজা মাজারেই যেন তাকে শেষ নিদ্রায় শায়িত করা হয়।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24