বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা

  • সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫.২৬ পিএম
  • ১৭৩ জন
সংগ্রহীত ছবি

আজারবাইজান ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলেছে। দেশটির দাবি, ইরান থেকে ছোড়া ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি ড্রোন নাখচিবান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র অঞ্চলের দুটি স্থানে আঘাত হানে। একটি ড্রোন সরাসরি নাখচিবান বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত করে। আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রাম–এর একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়ে।

বিবৃতিতে বলা হয়, হামলার ফলে বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। এ ঘটনায় ইরান–এর রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া হামলার প্রতিবাদ জানিয়ে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবাদপত্র দেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরান–এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

তথ্যসূত্রঃ যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24