সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে তুষারের অনুরোধ ‘বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন’, চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় সংস্কার ও পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান: মির্জা ফখরুল ট্রাম্পের শান্তি বোর্ডে থাকছে না ইতালি সাবেক ছাত্রনেতা মুন্না’র উদ্যেগে হিন্দু সম্প্রদায়ের সাথে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক বাসস এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগের দাবিতে ডিআরইউ’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশিংটন ডিসিতে ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি পাঁচবিবিতে বিএনপি নেতাদের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ সাংবাদিক জাকারিয়া কাজলের জানাজা অনুষ্ঠিত

সাবেক ছাত্রনেতা মুন্না’র উদ্যেগে হিন্দু সম্প্রদায়ের সাথে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক

  • সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৫৭ পিএম
  • ২৭ জন

| মোঃ খলিলুর রহমান, ঝালকাঠি

ঝালকাঠির কীর্তিপাশা’য় ইউনিয়ন বিএনপির অফিস সংলগ্ন মাঠে ৭ জানুয়ারি শনিবার রাত ৮ ঘটিকায় সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল হাসান মুন্না’র উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ধানের শীষ প্রতীকের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাবু বাসুদেব আচার্য’র সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হাসান মুন্না । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত বুলু , সহ-সভাপতি , কীর্তিপাশা ইউনিয়ন বিএনপি । মোঃ হাফিজুর রহমান নয়ন, সহ সাংগঠনিক সম্পাদক, ঝালকাঠি জেলা ছাত্রদল এবং মোঃ মনির হোসেন, আহ্বায়ক ,কীর্তিপাশা ইউনিয়ন যুবদল। তাঁতি দলের নেতা মোঃ সোনা মল্লিক । বিএনপি নেতা বাবু গোপাল মজুমদার।
দুলাল কুন্ড,বাবু রনজিৎ কর্মকার। বাবু সন্তোষ কর্মকার। ইউপি সদস্য বাবু জয়ন্ত আচার্য সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।।
বৈঠকে প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা মুন্না বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। হিন্দু সম্প্রদায়ের নাগরিকরাও এ দেশের সমান অধিকারভুক্ত নাগরিক, একজন মুসলমানের মতোই তাদের অধিকার সমান বলে উল্লেখ করেন”।
বৈঠকে বক্তারা বলেন, কোনো ধরনের ভয় বা শঙ্কার প্রয়োজন নেই। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com