রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর ২০ দফা ইশতেহার ঘোষণা শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের : তারেক রহমান বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতা’, যা বলল ভারত রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না – জামায়াতের উদ্দেশে ফখরুল নওগাঁয় নির্বাচনী নিরাপত্তায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকের ‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’, ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার চলতি অর্থবছরের বাজেট নিয়ে কী ভাবছে বিএনপি-জামায়াত জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি

রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না – জামায়াতের উদ্দেশে ফখরুল

  • সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.০৮ পিএম
  • ২৪ জন

| রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

 

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া নিয়ে জামায়াত ইসলামী জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনি সভায় তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিএনপি সবসময় কাজেকর্মে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না।

আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আপনারা চিনেনও। এদেরকে আমরা আগে কখনো দেখি নাই। তারা আমাদের থাকছে, আমরা একসাথে ছিলাম।

জামায়াতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখন তারা আসছে নির্বাচন করবে, ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না। অন্যের সমালোচনা ওইভাবে করবেন না।

এই দলটা সম্পর্কে একটু কথা বলবো- আমি তাদের প্রার্থী সম্পর্কে কথা বলবো না। কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামায়াতে ইসলাম- ইসলামের কথা বলে, কিন্তু দেখবেন আজকে অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমনাই পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছে জামায়াত কোনো ইসলামী দল না।

জামায়াত, ইসলামের নামে প্রতারণা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক আলেম-ওলামারা তারা পরিষ্কার করে বলতেছে জামায়াতে ইসলাম, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আর ভুল বোঝাচ্ছে।

আমাদের সাধারণ মা-বোনদেরকে ভুল বোঝাচ্ছে যে-দাঁড়িপাল্লায় নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ।

তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর আল্লাহ তায়ালা তাকে বেহেশতে দেবে কি-না সেটা আল্লাহ নির্ধারণ করবে।

জামায়াতের আমিরের এক্স পোস্ট নিয়ে মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরে টেলিভিশনে, মোবাইলে অনেক কথা হচ্ছে। তার মধ্যে একটা কথা আসছে জামায়াতে আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছে। দেখছেন আপনারা।

আল্লাহ তায়ালা বলছেন-মায়ের পায়ের তলে বেহেশত। সেই মা-বোনদের যদি আমার সম্মান করতে না পারি তার সম্পর্কে যদি কটু কথা বলি তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com