শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের খুনি হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে রাজধানীতে ভোর থেকেই ঝুম বৃষ্টি ভারতে ফের আন্দোলন, অনশনে ছাত্রনেতা, সমর্থন ককরোচদের চাঁদে আঘাত হানতে যাচ্ছে স্পেসএক্সের রকেট চুক্তির আশায় ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প দেশজুড়ে কড়া সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর ইরানের জ্বালানি স্থাপনায় যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যেকোনো উপায়ে যুদ্ধ জিততে চান ট্রাম্প

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

  • সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯.২৬ এএম
  • ১৪ জন

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহিদ ও যুদ্ধাহত হয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। 

বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত “বর্ষা বিপ্লবের গান” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর পদধূলিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বর্ষা বিপ্লবকে আমরা হৃদয়ে ধারণ করবো।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়তে হবে। এসময় তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহসহ বক্তারা প্রত্যেকেই সকল মতপার্থক্য নির্বিশেষে পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24