বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

যুদ্ধ শেষ করতে ইরানের ৩ শর্ত

  • সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১.০৯ এএম
  • ১৩৩ জন

যুদ্ধ শেষ করতে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এসব শর্ত তুলে ধরেন।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। এ সময় ইরানের অবস্থানের কথা তুলে ধরেছেন বলে জানান ইরানি প্রেসিডেন্ট।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধ ‘শিগ্‌গিরই’ শেষ হবে এবং ইরানে ‘আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই’।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, ‘আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।’

সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24