রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:

যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়াল আটক

  • সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪.০৬ পিএম
  • ১৬ জন

আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরজিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লিতে লোধি এস্টেসে নিজ বাড়ির বাইরে থেকে তাকে আটক করা হয়।

এরআগে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আটক করে পুলিশ। দিল্লি হাট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় নেহা বোরা, যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে আটক করা হয়।

এছাড়া আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লির বাড়ির সামনে অবস্থান ধর্মঘট পালন করছিলেন তিনি। সেখান থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন ধরপাকড় চালাচ্ছে পুলিশ। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতির সময় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকেসহ সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24