শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সব সিন্ডিকেট ভেঙে দেয়ার বার্তা প্রধানমন্ত্রীর

  • সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.২৩ এএম
  • ১১ জন

তিনি বলেছেন, ‘হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের, জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর।’

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে দেওয়া ভাষণ সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতার।

রমজান মাস ঘিরে অনেকের মধ্যেই ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা দেখা যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রমজানের ‘পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যাবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।’

সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নিলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে পরামর্শ বা অভিযোগ শোনার কথাও বলেন তারেক রহমান।

ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলাপরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।’

দেশের কোনো প্রতিষ্ঠানে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব অথবা জোর-জবরদস্তি চলবে না উল্লেখ করে ভাষণে তিনি বলেন, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।

ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান। একইসঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানি অপচয়ের বিষয়েও সতর্ক হওয়ার আহ্বান জানান।

বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না, জানিয়ে তিনি বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বানও জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com