বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আর্কটিক নিয়ে বাড়ছে বৈশ্বিক আগ্রহ নেতৃত্বের দাবি পুতিনের

  • সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ২.৫৬ পিএম
  • ১০৮ জন
ছবি: সংগ্রহীত

আর্কটিক অঞ্চলকে ঘিরে বৈশ্বিক আগ্রহ ও ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার (২৩ জানুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে বলেছেন, আর্কটিক বৃত্তের বাইরের বহু দেশ এখন এ অঞ্চলের প্রতি মনোযোগ দিচ্ছে এবং আর্কটিক উন্নয়নে রাশিয়া দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিয়ে আসছে।

মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় পুতিন বলেন, ‘এখন শুধু আর্কটিক অঞ্চলের দেশগুলো নয়, বিশ্বের অনেক দেশই আর্কটিকে কী ঘটছে, সে বিষয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে।’

গ্রিনল্যান্ড নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে পুতিন বলেন, ‘তোমরা হাসছিলে, মজা পাচ্ছিলে। কিন্তু বাস্তবে একদিকে এটা মজার ও আকর্ষণীয় হলেও অন্যদিকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এর মাধ্যমে তিনি আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্বের দিকটি তুলে ধরেন।

পুতিন আরও বলেন, ‘নিঃসন্দেহে বহু দশক ধরেই আর্কটিক উন্নয়নে রাশিয়া একটি নেতৃত্বদানকারী দেশ।’চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাব ঠেকাতেই এই পদক্ষেপ প্রয়োজন। ট্রাম্পের দাবি ছিল, আমরা না নিলে রাশিয়া বা চীন নেবে।এদিকে উত্তেজনা বাড়তে থাকায় রাশিয়া আর্কটিকে নিজের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনা মস্কোর নেই।’

বিশ্লেষকদের মতে, আর্কটিক অঞ্চল এখন ক্রমেই বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে যেখানে প্রাকৃতিক সম্পদ, নিরাপত্তা ও প্রভাব বিস্তারের প্রশ্ন একই সুতোয় গাঁথা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24