বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আদালতে মাদুরো

  • সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১১.৪৫ এএম
  • ২৩৫ জন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছেন নিকোলাস মাদুরো। একই সঙ্গে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার ম্যানহাটনের আদালতে মাদুরোকে তোলা হয়। সেখানে তিনি বলেন, ‘আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।’

এ সময় নিজেকে ‘যুদ্ধবন্দি’উল্লেখ করে মাদুরো নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

এদিকে ভেনেজুয়েলার ফার্স্ট লেডি ও মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্প্যানিশ ভাষায় তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগে তিনি দোষী নন।

গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে সস্ত্রীক মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সূত্র : বিবিসি, আলজাজিরা

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24