বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত

  • সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৯.৪৮ এএম
  • ৩২৭ জন

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত—এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

এক বিবৃতিতে হাইকমিশনের এক মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভালোভাবেই অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান। এ ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।

বিবৃতিতে আরো বলা হয়, যে কোনো দেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময় প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি ডেকে আনে। এই বাস্তবতার উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে শ্রদ্ধেয় এক তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়।

হাইকমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহের প্রতি ভারত মনোযোগী থাকলেও দেশটি প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত রয়েছে।

এদিকে, সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীরা ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা বাংলাদেশের আগের সরকারের সদস্যদের আশ্রয় দিচ্ছে। এসব অভিযোগের মধ্যে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উঠে এসেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24