বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা

  • সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০.৩৮ এএম
  • ১১৪ জন

সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। এ লক্ষ্যে সারাদেশে অস্ত্রসহ সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরমধ্যে রয়েছে কয়েক দশকের পুরোনো রাশিয়ার তৈরি সরঞ্জামও। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে বলেন, গেরিলা প্রস্তুতির মধ্যে রয়েছে ‘স্থল, আকাশ, নৌ, নদী এবং ক্ষেপণাস্ত্র বাহিনী মোতায়েন। পাশাপাশি পুলিশ, মিলিশিয়া এবং নাগরিক ইউনিটেরও অংশগ্রহণ থাকছে।’

এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী জাহাজে একাধিক হামলার পর ‘পরবর্তী পদক্ষেপ হবে স্থলপথ’। তবে পরে তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা বিবেচনা করার কথা অস্বীকার করেন।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন। ভেনেজুয়েলার নাগরিক এবং সামরিক বাহিনী এই ধরণের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে বলেও জানান তিনি।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, কম বেতন, প্রশিক্ষণের অভাব ও সরঞ্জামের অভাবে ভেনেজুয়েলার সামরিক বাহিনী বেশ দুর্বল। এই বাস্তবতায় গেরিলা-ধাঁচের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন মাদুরো।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24