শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, বাংলাদেশ-নেপাল-পাকিস্তান সীমান্তে জারি কড়া সতর্কতা

  • সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০.২৯ এএম
  • ১১১ জন

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে আটজন নিহত ও ২০ জন আহত বলে জানিয়েছে, নগর পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে ফুটেজে, দিল্লির একটি মেট্রো স্টেশনের কাছে যানজটপূর্ণ রাস্তায় একাধিক গাড়ি থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে।

লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জয় ত্যাগী ।

বিস্ফোরণের পর দেশটির রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লির গুরুত্বপূর্ণ স্থান, মেট্রো স্টেশন, বিমানবন্দর ও সরকারি ভবনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মুম্বাই, কলকাতা, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিস্ফোরণে পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। এতে বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিএসএফ টহল ও নজরদারি বাড়িয়েছে, সীমান্তে কড়া তল্লাশি চলছে।

এদিকে, মার্কিন দূতাবাসও ভারতে অবস্থিত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং লাল কেল্লা-সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে বলেছে। তদন্তে এনআইএ ও এনএসজি যুক্ত হয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24