বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

  • সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১.২২ এএম
  • ১৮১ জন

রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি রোসনেফ্ট ও লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো মস্কো থেকে অপরিশোধিত তেল কেনা স্থগিত করে দিয়েছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি এবং ঝেনহুয়া অয়েল সাময়িকভাবে লেনদেন স্থগিত করেছে।

এদিকে রাশিয়া থেকে সমুদ্রপথে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশ ভারতও একই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপথে রাশিয়ার তেলের দুটি বৃহত্তম ক্রেতা চীন ও ভারতের স্থগিতাদেশ ‘মস্কোর তেলের রাজস্বের ওপর চাপ সৃষ্টি করবে’ বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আমদানিকারকরা বিকল্প সরবরাহের সন্ধান করার সাথে সাথে বিশ্বব্যাপী দাম বাড়বে বলেও ধারনা করা হচ্ছে।

চীন প্রতিদিন রাশিয়া থেকে সমুদ্রপথে প্রায় ১ দশমিক ৪ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যার বড় অংশই কিনে থাকে বেসরকারি ছোট রিফাইনারি প্রতিষ্ঠান, যাদের ‘টিপট রিফাইনারি’ বলা হয়।

ভর্টেক্সা অ্যানালিটিক্স জানিয়েছে, ২০২৫ সালের প্রথম নয় মাসে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলোর রুশ তেল কেনার পরিমাণ ছিল দৈনিক ২ দশমিক ৫ লাখ ব্যারেলের নিচে, তবে এনার্জি অ্যাসপেক্টস এই পরিমাণ ৫ লাখ ব্যারেল প্রতিদিন বলে উল্লেখ করেছে।

গত বুধবার রাশিয়ার বৃহৎ দুটি জ্বালানি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24