বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী লাখো মানুষের বিক্ষোভ

  • সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১০.৫২ এএম
  • ১১৬ জন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন স্থানে ‘নো কিংস’ নামের এই আন্দোলনে জড়ো হয় লাখো মানুষ।

শনিবার সকালে নিউইয়র্ক সিটির আইকনিক টাইমস স্কয়ারে বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমাবেশস্থল হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। টাইমস স্কয়ারের এক পুলিশ সদস্যের হিসাবে, অন্তত ২০ হাজার মানুষ সেভেন্থ অ্যাভিনিউতে মিছিল করেছে।

‘রাজতন্ত্র নয় গণতন্ত্র’ এবং ‘সংবিধান ঐচ্ছিক নয়’ স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন বিক্ষোভকারীরা।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, শহরের পাঁচটি বরোতেই শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন এক লাখের বেশি মানুষ। কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন, এসব প্রতিবাদ-বিক্ষোভে বামপন্থি ‘অ্যান্টিফা’ যুক্ত। এমনকি তারা এই বিক্ষোভকে “হেইট আমেরিকা র‍্যালি” বলেও আখ্যা দেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24