বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গাজায় ফের হামলা চালাতে পারে ইসরাইল বললেন ট্রাম্প

  • সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০.৫৪ এএম
  • ১১৮ জন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হলে, গাজা উপত্যকায় ইসরাইলকে আবার সামরিক অভিযান শুরু করার অনুমোদন দেয়া হবে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।

সাক্ষাতকারে তিনি বলেন, ‘হামাসকে নিয়ে যা ঘটছে, তা দ্রুতই সমাধান করা হবে।’

হামাস অস্ত্র সমর্পণে রাজি না হলে কী হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি কথা বলার সাথে সাথেই ইসরাইল সেই রাস্তায় ফিরে আসবে। হামাসকে নির্মূল করার ক্ষমতা ইসরাইলের আছে। আমাকে তাদের আটকে রাখতে হয়েছিল।’

ট্রাম্প বলেন, ২০ জন জীবিত ইসরাইলি জিম্মির মুক্তি সর্বোচ্চ অগ্রাধীকার। হামাসকে এখন লাশ ফিরিয়ে দেয়ার এবং নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

এদিকে, ফিলিস্তিনি গোষ্ঠী বুধবার বলেছে যে তারা ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরো দুই ইসরাইলি বন্দির লাশ হস্তান্তর করেছে।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস জানিয়েছে, ‘সকল জীবিত বন্দি এবং যে সকল লাশ পৌঁছাতে সক্ষম হয়েছিল তা তারা পৌঁছে দিয়েছে।’

হামাস বলেছে অবশিষ্ট জিম্মিদের লাশ উদ্ধারের জন্য ‘উল্লেখযোগ্য চেষ্টা এবং বিশেষ সরঞ্জাম প্রয়োজন’। তারা হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে চায় বলেও জানায় হামাস।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24