বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

মিশরে গাজা শান্তি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প

  • সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬.৩০ পিএম
  • ১০০ জন

গাজা যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সোমবার মিশরে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মিশরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। বিবৃতিতে বলা হয়েছে, এর লক্ষ্য হবে ‘গাজা উপত্যকায় যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি নতুন যুগের সূচনা করা।’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তারা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ যোগ দেবেন। এছাড়াও সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অথবা হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয়।

সম্মেলনের এই ঘোষণাটি এমন এক সময় আসে যখন হাজার হাজার ফিলিস্তিনি গাজা উপকূল ধরে উত্তর দিকে, পায়ে হেঁটে, গাড়িতে করে, তাদের বাড়িঘরের দিকে ফিরছেন। যদিও বাড়িরঢ়রের অস্তিত্ব আদৌ আছে কিনা তারা তা নিশ্চিত নন।

গাজা যুদ্ধ শেষ করতে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত একটি চুক্তির প্রথম পর্যায়ের অধীনে ইসরাইলি সেনারা আংশিকভাবে পিছু হটেছে। দুই বছরে ইসরাইলের হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুর্ভিক্ষপীড়িত উপত্যকার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24