বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

নেপালে জেন-জি আন্দোলনে গুলি, নিহত বেড়ে ১৪ জন

  • সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫.৫১ পিএম
  • ৩১৬ জন

নেপালে জেন-জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

আন্দোলনে শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সংসদ প্রাঙ্গণে প্রবেশ করার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকেই আহত হন।

দুর্নীতির অবসান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেন-জি বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে।

সহিংস সংঘর্ষের পর, কাঠমান্ডুর বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভ দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24