বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ডাচদের হেসেখেলে হারাল বাংলাদেশ

  • সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০.৫৫ এএম
  • ১৭৭ জন

প্রায় দুই বছর পর দলে ফেরা সাইফ হাসানে অলরাউন্ড পারফরম্যান্স আর লিটন দাসের দাপুটে ব্যাটিং ও তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার সে সিদ্ধান্তের মান রাখেন তাসকিন-সাইফরা। ৩৮ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরের পথ দেখিয়ে স্বাগতিকদের দারুণ শুরু এনে দেন তাসকিন। এরপর এক ওভারেই ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবং তেজা নিদামানুরুকে বিদায় করেন স্পিনার সাইফ। নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে আরও দুই উইকেট শিকার করে ডাচদের বড় সংগ্রহের সম্ভাবনা নস্যাৎ করে দেন তাসকিন। ৪ ওভার বল করে ২৮ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পোরেন তিনি।

বাংলাদেশের বোলারদের দাপুটে পারফরম্যান্সের মুখে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে নিদামানুরুর ব্যাটে।

১৩৭ রানের লক্ষ্য পেয়ে শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালায় বাংলাদেশ দল। দলীয় ২৬ রানে ওপেনার পারভেজ ইমন ( ৯ বলে ১৫) ফিরলেও তাতে রান তাড়ার গতি শ্লথ হয়নি।

দ্বিতীয় উইকেটে ওপেনার তানজিদ তামিমকে নিয়ে ৩৯ বলে ৬৬ রানের বিস্ফোরক এক জুটি গড়েন অধিনায়ক লিটন। দশম ওভারে তানজিদ ২৪ বলে ২৯ রান করে ফিরলেও লিটন মনোযোগ হারাননি। তৃতীয় উইকেটে সাইফকে নিয়ে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। ২৬ বলে পেয়ে যান ব্যক্তিগত পঞ্চাশের দেখা। শেষ পর্যন্ত ২৯ বলে ৬ চার এবং ২ ছক্কায় ৫৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।

১৯ বলে ১ চার এবং ৩ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন সাইফ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24