বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

  • সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১২.১১ পিএম
  • ১৭২ জন

আরো বেশ কয়েকটি পশ্চিমা দেশের সঙ্গে যোগ দিয়ে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দেওয়ার পরিকল্পনার কথা জানালো কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, কানাডা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। খবর আল জাজিরার।

তিনি বলেন, অটোয়া আশা করেছিল আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান অর্জন করা যেতে পারে। তবে সেই উপায় এখন আর টেকসই নয়।

সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, গাজায় মানবিক বিপর্যয় প্রতিদিন তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা।

তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী। সেগুলো হলো-ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার, হামাসকে বাদ দিয়ে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনে ভবিষ্যতে হামাস কোন ভূমিকা পালন করতে পারবে না এবং ভবিষ্যতের নির্বাচনে অংশ নিতে পারবে না।

কার্নি বলেন, ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান রক্ষা করার অর্থ হলো সহিংসতা বা সন্ত্রাসবাদের পরিবর্তে শান্তি বেছে নেওয়া সকল মানুষের পাশে দাঁড়ানো।’

এরআগে ফ্রান্স ও যুক্তরাজ্যও একই ঘোষণা দেয়। তবে এটা স্পষ্ট নয় যে এই স্বীকৃতি গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের ওপর কীভাবে প্রভাব ফেলবে। এই দুটি অঞ্চল নিয়েই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা হবে।

তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে ইসরাইলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24