বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গাজায় স্কুল, হাসপাতাল ও ক্যাফেতে ইসরাইলি হামলায় নিহত ৯৫

  • সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১.০১ এএম
  • ২৬০ জন

গাজায় একটি ক্যাফে, স্কুল এবং খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরাইলের বোমা হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি হাসপাতালেও হামলা চালিয়েছে বর্বর ইসরাইল। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

সোমবারের হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৬২ জন গাজা সিটি এবং উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দা।

গাজা সিটির উত্তরাঞ্চলে সমুদ্রতীরবর্তী আল-বাকা ক্যাফেটেরিয়ায় ইসরাইলি হামলায় নিহত হয় ৩৯ জন। আহত হয়েছেন আরো অনেকে।

নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব, ক্যাফেতে জড়ো হওয়া নারী ও শিশুরাও ছিলেন।

প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া শরীফ বলেন ‘আমরা লোকজনকে ছিন্নভিন্ন অবস্থায় দেখতে পেলাম। ক্যাফের সঙ্গে কোনো রাজনীতি বা সামরিক সংগঠনের কোনো সম্পর্ক ছিল না। এখানে জন্মদিনের পার্টি ছিল।’

বোমা হামলায় ক্যাফেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়।

গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, ক্যাফেতে কোনো সতর্কতা ছাড়াই হামলা করা হয়েছিল।

তিনি আরো বলেন, সমুদ্রতীরবর্তী এই এলাকাটি অনেক বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল। যা তাঁবুর তীব্র তাপ থেকে কিছুটা স্বস্তি দেয়।

এছাড়াও সোমবার ইসরাইলি বাহিনী গাজা সিটির ইয়াফা স্কুলে বোমা হামলা চালায়। যেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

হামলার আগে পালিয়ে যাওয়া হামাদা আবু জারাদেহ বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্কুল থেকে সরে যেতে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল।

আবু জারাদেহ বলেন, ‘আমরা জানি না কী করব এবং কোথায় যাব। ৬৩০ দিনেরো বেশি সময় ধরে পুরো বিশ্ব আমাদের হতাশ করেছে। একমাত্র মৃত্যুই আমাদের সঙ্গী।’

গাজার মধ্যাঞ্চলে, ইসরাইলি বাহিনী দেইর আল-বালাহতে আল-আকসা হাসপাতালের আঙ্গিনাতেও আক্রমণ চালায়।

এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় ইসরাইলের এই হামলার নিন্দা জানিয়েছে।

এছাড়া, নাসের মেডিকেল কমপ্লেক্সের সূত্র অনুযায়ী, দক্ষিণ গাজায় খান ইউনিসে বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রতে খাবারের জন্য অপেক্ষারত কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ৫০ জন ফিলিস্তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24