বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

  • সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১০.২০ এএম
  • ২৭২ জন

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার (২৮ জুন) বর্বরতম হামলায় নিহত হয়েছে আরও অন্তত ৮১ ফিলিস্তিনি। আহত হয়েছে ৪ শতাধিক।

জানা গেছে, উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল লক্ষ্য করে ছুঁড়েছে গোলা। আক্রান্ত গাজা সিটি, দেইর আল বালাহ, আল মাওয়াসিসহ বিভিন্ন এলাকা।

আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণহানির ঘটনা হয়েছে রাফাহ ও নেতজারিম করিডোরে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা- OCHA জানিয়েছে, গাজার ৮২ শতাংশের বেশি এলাকা ইসরায়েলের সামরিক অভিযানের আওতায়।

গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ফিলিস্তিনি। গাজায় ২০ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির শিকার ৫৬ হাজার ৪শ’য়ের বেশি মানুষ। আহত ১ লাখ ৩৩ হাজারের বেশি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24