বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ইরানের পক্ষ থেকে এখনো যুদ্ধবিরতির কোনো নিশ্চিত ঘোষণা আসেনি

  • সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮.৪৫ এএম
  • ৩৫৬ জন

ট্রাম্পের “সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির” ঘোষণার প্রায় আধা ঘণ্টা আগেই, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছিল—একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা তাদের বলেছেন, তেহরান এখনো কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি নেতাদের বক্তব্য “প্রতারণামূলক”—যার উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনকে বৈধতা দেওয়া।

তিনি আরও বলেন, এই মুহূর্তে শত্রুরা ইরানের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর ইরান তার পাল্টা হামলা আরও জোরদার করার দ্বারপ্রান্তে। শত্রুর মিথ্যাচারে কান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

বিবিসির পার্সিয়ান বিভাগের সংবাদদাতারা জানাচ্ছেন, তেহরান ও কাছাকাছি শহর কারাজ, উত্তর শহর রাশৎ থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ইরানের বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, বিস্ফোরণের ঘটনার পরে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24