বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি

  • সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০.৪১ এএম
  • ৫৮৩ জন

মধ্যপ্রাচ্যে চলমানর যুদ্ধের জেরে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে দেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের জন্য এ উচ্চ সতর্কতা জারি করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং এ অঞ্চলজুড়ে আকাশসীমা বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কারণে মার্কিন নাগরিক এবং বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্য করে বিক্ষোভের ঝুঁকিও রয়েছে।’

তবে ভ্রমণ সতর্কতায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে রোববার মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করা হয়নি। হামলার পর ইরান সতর্ক করে দিয়েছিল যে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24