বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • সময়: রবিবার, ২২ জুন, ২০২৫, ৫.৫৮ পিএম
  • ৬০৫ জন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি রোববার (২২ জুন) রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ও সোমবার (২৩ জুন) তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ বৈঠকে’ বসবেন।

তুরস্কের ইস্তানবুল শহরে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, রাশিয়া আমাদের বন্ধু ও আমরা একটি কৌশলগত অংশীদারত্ব বজায় রেখে চলেছি। আমরা সবসময় একে-অপরের সঙ্গে পরামর্শ করি ও আমাদের অবস্থান সমন্বয় করি।

তিনি আরো উল্লেখ করেন, রাশিয়া ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে (জেসিপিওএ) স্বাক্ষরকারী দেশ। সোমবার আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গঠনমূলক আলোচনা করবো ও দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

এদিকে পর্যবেক্ষকদের মতে, এই সফর ইসরাইল-ইরান চলমান সংঘাত ও ওয়াশিংটনের ভূমিকাকে কেন্দ্র করে তেহরান ও মস্কোর মধ্যে কূটনৈতিক সমন্বয়ের একটি বড় পদক্ষেপ হতে যাচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24