বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

তেলআবিবে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২.৩৪ পিএম
  • ১৫১ জন

ইসরাইলের তেলআবিবসহ বিভিন্ন স্থানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। বৃহস্পতিবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, তেল আবিব, রামাতগান ও জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি হামলায় একটি হাসপাতাল ও তেল আবিবে স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেইসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার কারণে দেশজুড়ে সতর্কতা সাইরেন বেজে উঠেছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়ে লুকিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হোলন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত ১৬ জন। এদেরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া, বিয়ারশেবায় সোরোকা হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

সেইসাথে রামাতগানে হামলায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

এরআগে, বুধবার ইসরাইলি হামলা আরো জোরদার করা হবে বলে জানিয়েছিল ইরান। দেশটির সর্বোচ্চ দর্শীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান কখনও আত্মসমর্পণ করবে না।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24