বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

  • সময়: বুধবার, ১১ জুন, ২০২৫, ১০.৫৩ এএম
  • ৩৪৪ জন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র কারেন ব্যাস। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে স্থানীয় সময় বুধবার (১১ জুন) সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।

তবে গৃহহীন ব্যক্তি, শংসাপত্রপ্রাপ্ত মিডিয়া, জননিরাপত্তা ও জরুরি কর্মকর্তাদের ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল।

এর আগে লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়। বিক্ষোভ ঠেকাতে অন্যান্য বাহিনীকে সহায়তা করতে এই বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24