বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ইসরায়েলি হামলায় একদিনে গাজায় ৩৯ ফিলিস্তিনি নিহত

  • সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৯.৩৮ এএম
  • ১৮৮ জন

২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন একশ’। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫২ হাজার ৮৬০ ছাড়িয়ে গেছে।

১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে প্রায় দুই হাজার ৭৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরা ও আনাদোলু মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল গাজায় এখনো বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে একদিনে ৩৯ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার শিকার হয়েছে ৫২ হাজার ৮৬২ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরেক বিবৃতিতে জানায়, ওই হামলায় ৯৪ জন আহত হয়েছে। এতে ফিলিস্তিনি আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে থাকলেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না। কারণ উদ্ধারকারীরা সেখানে যেতে পারছেন না।

যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। দুই মাস পর গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্য সৃষ্টি হয়। এটিকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবার গাজায় হামলা শুরু করে তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24