বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউ’র

  • সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬.৩৫ পিএম
  • ১৯২ জন

ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ জানায়, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য ভারত ও পাকিস্তানকে ‘সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং আরও হামলা করা’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেয়া যাবে না। যারা ওই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি রাষ্ট্রেরই আইনগতভাবে তাদের জনগণকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার কর্তব্য ও অধিকার রয়েছে। এ অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে আরো সম্ভাব্য প্রাণহানিসহ পরিণতিগুলো” অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইইউ আরও জানায়, ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক জনগণের জীবন রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে কাজ করবে বলে জানিয়েছে ইইউ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24