বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে

  • সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮.৪৯ এএম
  • ১৭২ জন

রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ‘ঐক্যবদ্ধ জাতি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, আমরা সাহসী জাতি, গত রাতে ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোটা রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। এ হামলার জন্য দেশটি পাকিস্তানকে দায়ী করে এবং সেই থেকে বদলা নেওয়ার জন্য প্রতিবেশী দেশটিতে হামলা চালানোর জন্য নানা হুমকি-ধামকি দিয়ে আসছিল। একপর্যায়ে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে কমপক্ষে ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হন। এর দাঁতভাঙা জবাব দেয় পাকিস্তান। পাল্টা হামলায় সেনা সদস্যসহ ১৫ ভারতীয় নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া ফ্রান্সের তৈরি রাফায়েলসহ পাঁচটি যুদ্ধবিমান এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। পাল্টাপাল্টি আক্রমণে দুই দেশের উত্তেজনা আরো তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘ভারত কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গত রাতে প্রমাণ করেছি, পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে ও কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।’

তিনি বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না।’

শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায়, আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল, এমন পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

‘ভারতের কাপুরুষোচিত আক্রমণে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। আমরা মাত্র সাত বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি।’

ভারতকে তাদের বিমান হামলার ‘পরিণাম ভোগ করতে হবে’ হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘হয়ত তারা ভেবেছিল যে আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি, যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24