বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৩

  • সময়: বুধবার, ৭ মে, ২০২৫, ৮.৪৪ এএম
  • ২৫৮ জন

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এক্স এ জানিয়েছেন, বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটায় জম্মুর পুঞ্চ-রাজৌরি সীমান্তের ভিম্বার গলিতে কামান থেকে গোলা ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। তিনি জানান, ভারতীয় সেনাবাহিনী ধাপে ধাপে এর উপযুক্ত জবাব দিচ্ছে।

রয়টার্স জানিয়েছে, গুলির ঘটনায় দুই নারী আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানায়, দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করেছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ভারতও আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে জানান, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে হামলা চালানো হয়েছে। তিনি বিবিসিকে আরও জানিয়েছেন, ভারতীয় হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24