বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি

  • সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০.৫৩ এএম
  • ১৭১ জন

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে রাতভর গোলাগুলি হয়েছে। ২৮ এপ্রিল রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে।

এ নিয়ে টানা পাঁচরাত কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অবশ্য এনডিটিভি গোলাগুলির জন্য পাকিস্তানকে দোষারোপ করে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে কোনও তথ্য বা মন্তব্য পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা বরাবর পঞ্চম রাতের মতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনারা। মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের উসকানির জবাব তারা ‘সংযত ও কার্যকরভাবে’ দিয়েছে।

সূত্র জানায়, গোলাগুলির ঘটনা ঘটে কাশ্মিরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকায় এবং আখনুর সেক্টরের কাছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ ও ২৯ এপ্রিল রাতে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উসকানিতে এলওসি বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও আখনুর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। এর বিপরীতে ভারতের সেনারা সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে।

পাকিস্তানি সেনারা গত বৃহস্পতিবার রাত থেকে এলওসির বিভিন্ন ভারতীয় চৌকিতে একাধিকবার গুলিবর্ষণ করেছে। তবে এখন পর্যন্ত গোলাগুলিতে হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24