বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ভারত-পাকিস্তান সীমান্তে ফের পাল্টাপাল্টি গোলাগুলি

  • সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১.১৭ এএম
  • ১৭৭ জন

ভারত-পাকিস্তান সীমান্তে ফের পাল্টাপাল্টি গোলাগুলি চালানো হয়েছে। প্রথমে পাকিস্তান গুলি চালায় পরে ভারতও পাল্টা গুলি ছোঁড়ে। শনিবার এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে ভারতও পাল্টা গুলি চালিয়েছে । গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হয়। দুই দেশের চলমান উত্তেজনায় দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত-পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। তিনি বলেন, ভারত-পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24