বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

মায়ের হাতেই প্রাণ গেল ভাই-বোনের

  • সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬.৪৯ পিএম
  • ৫৩৩ জন

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা সালেহা বেগমের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের উপ-কমিশনার এন.এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয়তলায় শিশু আব্দুল্লাহ বিন (৪) ও তার বোন মালিহা আক্তারের (৬) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শনিবার সকালে নিহতদের বাবা আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

উপ-কমিশনার বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে শিশুদের মা সালেহা বেগমের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

খুনের পেছনে কী কারণ ছিল, তা এখনো তদন্তাধীন বলে জানান উপ-পুলিশ কমিশনার।

নিহতদের পারিবার সূত্রে জানা যায়, আব্দুল বাতেন মিয়া তার পরিবার নিয়ে ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের তিন সন্তান ছিল। বড় মেয়ে ওই দিন নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার দুপুরে সালেহা বেগম মাথাব্যথার ওষুধ খেয়ে দুই সন্তানকে ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় আব্দুল বাতেন কাজের জন্য বাইরে ছিলেন। বিকালের দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ওই দুই সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর সরকারি হাসপাতালে পাঠায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24