শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক শুনানি আজ

  • সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯.৪০ এএম
  • ৫৩ জন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি আজ (৪ জুন) অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত যে কোনো দিন রায়ের তারিখ ঘোষণা করতে পারেন।

advertisement

এর আগে বুধবার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। শুনানিতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেদের নির্দোষ দাবি করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য ও আলামত উপস্থাপনের সময় রামিসাকে খোঁজার ঘটনা, রক্তের নমুনা উদ্ধার, মরদেহ উদ্ধারের বিষয় এবং সোহেল রানাকে পালাতে সহায়তার অভিযোগে স্বপ্না আক্তারের সংশ্লিষ্টতার বিষয়ও তুলে ধরা হয়।

শুনানিতে সোহেল রানা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন। অন্যদিকে স্বপ্না আক্তারও অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

দুই আসামির বক্তব্য রেকর্ড শেষে আদালত আজ যুক্তিতর্ক শুনানির দিন নির্ধারণ করেন। মামলার বাদী ও ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লাসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24