বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৪

  • সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.২৭ পিএম
  • ২০৮ জন

দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়ের নির্মাণস্থলে একটি সেতু ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। সেই সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

স্থানীয় গণমাধ্যমে প্রচার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। ফলে, বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। সিউল থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল) দক্ষিণে চিওনানে এই ঘটনা ঘটেছে।

সিউলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আহতদের ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24