বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর, পালটা বিবৃতি হামাসের

  • সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৩০ এএম
  • ১৯৩ জন

গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে তারা অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরাইল দায়ী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির পর হামাস এক বিবৃতি এসব কথা জানায়। খবর রয়টার্সের।

বিবৃতিতে হামাস অভিযোগ করেছে, ইসরাইল গাজা যুদ্ধবিরতির চুক্তির শর্তাবলী পালন করতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল তার প্রতিশ্রুতি পালন করেনি এবং যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য পূর্ণ দায়ভার বহন করে ইসরাইল।

এর আগে হামাস বলেছে, ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর দর কষাকষির সুযোগ নেই এবং ইসরাইলি বন্দিদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে তারা। সোমবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, প্রতিরোধ নেতৃত্ব শত্রুপক্ষের চুক্তি লঙ্ঘন এবং চুক্তির শর্তাবলীর প্রতি তাদের অসম্মতির বিষয়টি পর্যবেক্ষণ করেছে। এদিকে হামাস তার সমস্ত বাধ্যবাধকতা পূরণ করে চলেছে।

হামাস আরও বলেছে, ইসরাইল সব বাধ্যবাধকতা ঠিক মতো মেনে চললে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে। হামাসের এই মুখপাত্র উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরাতে বিলম্ব করা, মানুষের ওপর গুলি চালানো এবং মানবিক সহায়তা অনুমোদনে ব্যর্থতার অভিযোগ করেছেন ইসরাইলের বিরুদ্ধে।

এর পর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হামাস আমাদের বন্দিদের ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হামাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত (ইসরাইলি সেনাবাহিনী) তীব্র লড়াইয়ে ফিরে যাবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24