বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ভারতে মহাকুম্ভ উৎসবে পদপিষ্টে বহু মৃত্যুর আশঙ্কা

  • সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১১.৪০ এএম
  • ২৩৩ জন
সংগ্রহীত ছবি

ভারতের উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে আনন্দবাজার এতথ্য জানিয়েছে।

পদদলিত হয়ে বহু মানুষ আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অনেকের। কারও বোন, কারও ছেলে, কারও বাবা, কারও মা, কেউ আবার বন্ধুকে হারিয়ে ফেলেছেন। হাসপাতালে হাসপাতালে পরিজনদের খুঁজছেন অনেকেই।

গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী- তিন নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হলো বিবেক মিশ্রর। মা-বাবাকে নিয়ে পুণ্যস্নানে এসেছিলেন তিনি।

বিবেক বলেছেন, রাত আড়াইটার দিকে প্রচুর মানুষ সঙ্গমের তীরে এসে পৌঁছেছিলেন। অনেকেই মাথায় ভারী মালপত্র নিয়ে এসেছিলেন স্নান করতে। নদীর তীরে লোহার বেশ কিছু ডাস্টবিন রাখা ছিল। যা ভিড়ের মধ্যে দৃষ্টি এড়িয়ে যায় অনেকের। তাতেই ধাক্কা খেয়ে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান। মাথায় থাকা মালপত্রও ছিটকে পড়ে। মালপত্র এবং মাটিতে পড়ে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে ধাক্কা লেগে আরও অনেকে পড়ে যান। তাঁদের পাড়িয়েই এগোতে থাকেন অন্যেরা। চোখের সামনে ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যায়।

রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে করছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য ঘটনাস্থলে র‌্যাফ নামানো হয়েছে। কাজ করছে এনএসজি-র দলও।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24