বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

  • সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৬.০২ পিএম
  • ১৯৯ জন

৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ানের দক্ষিণাঞ্চল। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টি হল থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

মঙ্গলবার এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ১২টা ১৭ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। এতে আহত হয়েছেন অন্তত ২৭ জন।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ ছিল বলে জানিয়েছে। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে ৫০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়েছে। অনেক রাস্তা পাথর এবং ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালাচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24