বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

মার্কিন ডলারের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

  • সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯.৪০ এএম
  • ২৭৬ জন

বিশ্বে গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে মার্কিন ডলার। প্রধান মুদ্রাগুলোর বিপরীতে বুধবার এই দাম উঠে।

অন্যদিকে জাপানি ইয়েনের দাম কমে জুলাইয়ের পর সর্বনিম্ন হয়েছে। মূলত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডলারে দাম আরও বেড়েছে। চলতি বছরের মে মাসের পর মার্কিন মুদ্রাটির দাম বেড়ে সর্বোচ্চ হয়েছে।

বিনিয়োগকারীরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মার্কিন সরকার একদিকে ট্যাক্স হার কমাবে, অন্যদিকে বাড়াবে বাণিজ্য শুল্ক। মূল্যস্ফীতি কমাতেও পদক্ষেপ নেবে নতুন প্রশাসন।

বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা বলেছেন, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের পথে রিপাবলিকানরা। ফলে প্রেসিডেন্ট এজেন্ডা বাস্তবায়নে অধিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তাছাড়া যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে নজর থাকবে মূল্যস্ফীতির ওপর। কারণ অক্টোবরে দেশটির ভোক্তা মূল্যসূচক বাড়তে পারে শূন্য দশমিক ৩ শতাংশ। এর আগের মাসেও মূল্যসূচক বেড়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24