বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

৫৮ শতাংশ ইহুদির আস্থা হারিয়েছেন নেতানিয়াহু

  • সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ২৬২ জন

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রায় ৫৮ শতাংশ ইহুদিই আস্থা হারিয়েছেন। সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী, নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর এই আস্থার সংকটের সৃষ্টি হয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী বিশ্বাস করেন, গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণেই দীর্ঘায়িত হবে।

এছাড়া জরিপে আরও উঠে এসেছে যে, ৬২ শতাংশ ইহুদি বিশ্বাস করেন সাবেক প্রতিরক্ষা ও যুদ্ধ মন্ত্রী গ্যালান্টের উত্তরসূরি হিসাবে নিযুক্ত ইসরাইল কাৎজ এই পদে সঠিক ব্যক্তি নন।

জরিপের আরেকটি ফলাফলে দেখা গেছে, প্রায় ৪৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইলের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে হতাশাবাদী।

সম্প্রতি গ্যালান্টকে বরখাস্ত করার পর নেতানিয়াহু জানান যে, তার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ‘আস্থার সংকট’ যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করছিল। গ্যালান্টের ওপর নেতানিয়াহুর অভিযোগ, তিনি গাজায় ‘জিম্মি-মুক্তি চুক্তির’ পক্ষে ছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,৫৫২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১০২,৭৬৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূত্র: ইরনা

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24