বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২১

  • সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১১.৩৯ এএম
  • ২৫৭ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী এক্সপ্রেসটি রওনা হওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এক র্শীষ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ বালোচ। খবর রয়টার্সের।

বর্তমানে দেশটির উত্তর-পশ্চিমে সন্ত্রাসী হামলা এবং দক্ষিণে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সঙ্গে লড়ছে পাকিস্তান।

সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।’

কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলে তিনি জানান।

মুহাম্মদ বালোচ বলেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে। তবে আরও তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

নিহতের সংখ্যা সম্পর্কে বিশদ বিবরণ প্রদান করে এসএসপি অপারেশনস বালুচ বলেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ এবং ৩০ জন আহত হয়েছেন।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24