বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

হ্যারিস নয়, ‘অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার’ বিরুদ্ধে লড়ছি: ট্রাম্প

  • সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৫.৫২ পিএম
  • ২৩৮ জন

কমলা হ্যারিস নয়, ‘অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার বিরুদ্ধ লড়াই করছেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ডেমোক্র্যাটদের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে পরাজিত করব। কারণ আমি কমলা হ্যারিসের বিরুদ্ধে নয়, লড়ছি অশুভ ডেমোক্র্যাটদের বিরুদ্ধে।

নির্বাচনি প্রচারের শেষ দিনে মঙ্গলবার মিশিগানে এক র‌্যালিতে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা নন, বরং অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থা। খবর সিএনএনের।

ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, আমাদের সঙ্গে নীরব জনসমর্থন রয়েছে। আগামীকাল (ভোটের দিন) আপনাদের বেরিয়ে আসতে হবে এবং ভোট দিতে হবে।

নির্বাচনি প্রচার নিয়ে তিনি বলেন, এটি একটি অসাধারণ যাত্রা। সেই সঙ্গে এটি এক অর্থে দু:খেরও। কারণ  এটাই হবে শেষবার। মঙ্গলবারের নির্বাচনে না জিতলে আগামীতে আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।

মিশিগনে শেষ দিনের প্রচারে তিনি তাই বলেছেন, এটিই তার শেষ প্রচার। তবে জরিপে জনমর্থনের পরিসংখ্যান উল্লেখ করে ট্রাম্প এও বলেছেন যে তিনি আশাবাদী।

ট্রাম্প বলেন, সুসংবাদ আছে। আমরা যা কিছু করছি তা আমাদেরকে জয় পাওয়ার অবস্থানেই নিয়ে যাচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24