বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সামরিক বাজেট ৩ গুণ বাড়ানোর পরিকল্পনা ইরানের

  • সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮.৫১ এএম
  • ২৩৭ জন

সামরিক বাজেট তিনগুণ বাড়ানোর পরিকল্পনা করছে ইরান। ইসরাইলের সঙ্গে সংঘাত এবং গাজা ও লেবাননে যুদ্ধের মধ্যে সামরিক বাজেট বাড়ানোর পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর ইরান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এই তথ্য জানান। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পিত সামরিক বাজেট বৃদ্ধির প্রস্তাব সরকার সংসদে অনুমোদনের জন্য পেশ করেছে। এই প্রস্তাবিত বাজেটটি নিয়ে আলোচনা হবে এবং সংসদ সদস্যরা ২০২৫ সালের মার্চ মাসে এটি চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে।

ফাতেমেহ মোহাজেরানি বলেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটাতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে এখন বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সামরিক বাজেটে ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। তবে এর বাইরে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

থিংক ট্যাংক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। অন্যদিকে ওই বছর ইসরায়েল সামরিক খাতে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ইসরাইলকে অন্তত ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে।

বিশ্ব ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে সামরিক খাতে ৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ব্যয় করেছিল ইরান।

গত শনিবার ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী। ইলাম, খুজেস্তান ও তেহরানে প্রায় ২০টি স্থানে এসব হামলা হয় এবং চার সেনা নিহত হয়। ইরানের গত ২ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালিয়েছে ইসরাইল। অন্যদিকে হিজবুল্লাহ, হামাস এবং ইরানি সামরিক বাহিনীর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ওই দিন প্রায় ২০০ এর মতো ক্ষেপণাস্ত্র ইসরাইলে নিক্ষেপ করে তেহরান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24