বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

হিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরাইল

  • সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ২২৫ জন

দখলদার ইসরাইলি বাহিনী বিমান হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাসেম সাফিয়েদ্দিনকে হত্যা করেছেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরাইলি বাহিনী বলেছে, সাফিয়েদ্দিন তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণ উপশহরে এক হামলায় নিহত হয়েছেন। এই প্রথমবারের মতো ইসরাইলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলো। খবর রয়টার্সের। এ মাসের শুরুতে, ইসরাইল দাবি করেছিল, সম্ভবত হাসেম সাফিয়েদ্দিনকে হত্যা করা হয়েছে।

এদিকে, সাফিয়েদ্দিনকে হত্যার বিষয়ে ইসরাইল যে বিবৃতি দিয়েছে, তাতে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, আমরা নাসরুল্লাহ তার উত্তরসূরি ও হিজবুল্লাহর অধিকাংশ শীর্ষ নেতাদের ধরেছি। যারা ইসরাইলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার হুমকি দেয় তাদেরও আমরা ধরব।

নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত¡াবধান করতেন সাফিয়েদ্দিন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন, যা প্রতিরোধ যোদ্ধাদলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে।হাসেম সাফিয়েদ্দিন হাসান নাসরাল্লাহর চাচাতো ভাই এবং তার মতোই একজন ধর্মীয় নেতা। তিনি মহানবী হযরত মোহাম্মদের (সা.) বংশধর হিসেবে পরিচিতমূলক কালো পাগড়ি পরতেন।

গত ৪ অক্টোবর বৈরুতের বিমানবন্দরের পাশে বিমান হামলা চালিয়েছিল ইসরাইলের সেনারা। তখন হিজবুল্লাহ জানিয়েছিল তারা সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। সেসময় মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল ইসরাইল ওই দিন সাফিউদ্দিনকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।

সাফিউদ্দীনকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ২০১৭ সালে ‘সন্ত্রাসী’ হিসাবে চিহ্নিত করেছে। তিনি ছিলেন নাসরাল্লাহর চাচাতো ভাই এবং তার মতো একজন ধর্মগুরু। শিয়া রিতী অনুযায়ী কালো পাগড়ী পরিধান করতেন সাফিউদ্দিন। ধূসর দাড়ি এবং চশমা পড়ার কারণে সাফিউদ্দীন অনেকটাই নাসরাল্লাহর সাদৃশ্য বহন করতেন। তবে তাদের বয়সের ব্যবধান ছিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24